Blogs & Stories

“মায়ের শিক্ষা: আলোকিত মন”

মা বলতেন, “জীবন মানে শুধু সাফল্য নয়, জীবন মানে সচেতনভাবে প্রতিটি পদক্ষেপে যোগ্যতা, যত্ন, এবং আনন্দকে উপভোগ করা।

আমার জীবনের সবচেয়ে প্রগাঢ় শিক্ষা এসেছে মায়ের ছোট ছোট কথা থেকে, যেগুলো তখন কখনো যেন সাধারণ, কিন্তু আজ আমি বুঝি, সেগুলোই আমার পথ প্রদর্শক আলো। মা বলতেন, “ছেলে-মেয়ে যেই হোক, সব কাজে যোগ্য হতে হয়।” তখন আমি ভাবতাম, মা হয়তো শুধু কাজের গুরুত্ব বলছেন। কিন্তু বছর কেটে গিয়ে বুঝলাম, সেটা শুধু কাজ নয়, জীবনের প্রতি দায়িত্ব, মনোযোগ ও পরিশ্রমের শিক্ষা।

মা কখনো বলেননি যে কাজ সহজ হবে, বরং বলতেন, “অগোছালো কাজ কাজই না”। আমি ছোটবেলায় কাজ করতে গিয়ে যখন নিদিষ্ট সময়ের আগে বা পরে কাজ করলে মা বলতেন, “দাদা বলছে ভানতে ধান, বানতে আছে ওদা ধান” অর্থাৎ, যা করতে হবে, সঠিকভাবে করতে হবে। আমি দেখতাম, মায়ের চোখে ছোটখাটো ভুলও বড় হয়ে যায়, আর ঠিকভাবে করা কাজই প্রশান্তি আনে।

আর মা কখনো ছোট আনন্দকেও ভুলতেন না। মা, পুরানো দিনের উদাহরণ দিয়ে বলতেন, কখনও অপচয় করা যাবে না, এটা অনেক খারাপ কাজ। মা বলতেন, “আগের দিন নাইরে নাতি, মুঠি মুঠি গুড় খাইতি।” মা বলতেন, “জীবনের বড় শিক্ষা ছোট ছোট আনন্দের মধ্যে লুকিয়ে আছে।” কাজের পরিশ্রম, কষ্ট, আর মায়ের স্নেহ—এসব মিলিয়ে আমার মনে হয়েছিল, জীবন শুধুই বড় কাজ নয়, বরং ছোট ছোট মুহূর্তেও সচেতনতা, যত্ন ও ধৈর্য থাকা প্রয়োজন।

আজও, এই শিক্ষাগুলো আমার জীবনের আলো। মা বলেছিলেন যা—সঠিকভাবে কাজ করতে হবে, অগোছালো কিছুই উন্নতি দেবে না, দায়িত্বশীল হতে হবে, আর ছোট ছোট আনন্দকেও ভুলে যাওয়া চলবে না। এই শিক্ষার আলোতে আমি প্রতিটি দিন শুরু করি। ছোট ছোট কাজ, কথা, মায়ের হাসি—এসব মিলে আমার জীবনের একটি অন্তর্দৃষ্টি হয়ে দাঁড়িয়েছে।

মা বলতেন, “জীবন মানে শুধু সাফল্য নয়, জীবন মানে সচেতনভাবে প্রতিটি পদক্ষেপে যোগ্যতা, যত্ন, এবং আনন্দকে উপভোগ করা। যেদিন তুমি এ শিক্ষা বুঝতে পারবে, সেই দিন তুমি আলোকিত হবে।” আজও আমি সেই আলোকিত পথেই চলছি।

মা তুমি ওপারে আল্লাহর রহমতে, তার ছায়াতলে থেক, এই দোয়া করি।

Mohammed Shahid Ullah

Mohammed Shahid Ullah, FCA is a senior finance and banking professional with over 30 years of experience across commercial banking, insurance, and non-government organizations. He currently serves as Deputy Managing Director (DMD) and Chief Financial Officer (CFO) of a leading commercial bank in Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button