ইসলামের অতি গুরুত্বপূর্ণ অথচ ছোট দশটি এবাদত বা কাজ।
ইসলামে এমন অনেক শিক্ষা আছে যেগুলো খুব গভীর ও শক্তিশালী কিন্তু সাধারণ আলোচনায় কমই উঠে আসে। এমন '১০টি জীবনে বদলে দিতে পারে' শিক্ষা আমরা শিখতে পারি।
ইসলামে এমন অনেক শিক্ষা আছে যেগুলো খুব গভীর ও শক্তিশালী কিন্তু সাধারণ আলোচনায় কমই উঠে আসে। এমন ‘১০টি জীবনে বদলে দিতে পারে’ শিক্ষা আমরা শিখতে পারি।
১. “সহজ করো, কঠিন করো না”:
হাদিসে বর্ননা: কাজকে সহজ কর, কঠিন নয়।
ইসলাম মানুষের জন্য সহজ, কঠিন বানানোর জন্য নয়।পরিবার, অফিস সব জায়গায় নমনীয়তা রাখলে সম্পর্ক ভালো থাকে।
২. ধারাবাহিক ছোট কাজ বড় কাজের চেয়ে প্রিয়:
হাদিসে বর্ননা: সবচেয়ে ভালো লাগা কাজ হলো যে কাজ অল্প হলেও আমরা সবসময় করি।
একদিনে অনেক কিছু না, বরং প্রতিদিন অল্প করে করাই বেশি মূল্যবান। প্রতিদিন ৫ মিনিট কুরআন পড়া > মাঝে মাঝে ২ ঘণ্টা পড়া।
৩. নিজের জন্য যা চাও, অন্যের জন্যও তা চাও:
হাদিসের ব্যাখ্যা: আমরা কেহই মুমিন না, যদি না আমার জন্য যা চাই তা আমার মুসলমান ভাইয়ের জন্য চাই।
এটা শুধু নৈতিকতা না, এটা ঈমানের অংশ। কর্মক্ষেত্রে ন্যায়বিচার, প্রতিযোগিতায় সততা।
৪. সন্দেহ থেকে দূরে থাকা:
হাদিসের ব্যাখ্যা: অসন্দেহ থেকে সন্দেহ কে আলাদা করে ফেল। সন্দেহজনক কাজ এড়িয়ে চলা, আত্মশান্তির বড় উৎস। এটা অবশ্যই আর্থিক লেনদেন, সিদ্ধান্ত নেওয়ার সময়।
৫. চুপ থাকা একটি ইবাদত:
হাদিসের ব্যাখ্যা: যিনি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে, তিনি ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। সব কথা বলার দরকার নাই। রাগের সময় চুপ থাকা বড় ফিতনা থেকে বাঁচায়।
৬. আল্লাহ আপনার ধারণা অনুযায়ী আচরণ করেন:
হাদিসের ব্যাখ্যা: আমি সেটাই যা আমার অধীনস্থ ভাবে। আল্লাহ আমার সবই জানে। আপনি যদি আশা রাখেন আল্লাহ সেইভাবে সাড়া দেন। হতাশ না হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা।
৭. দুনিয়ার কষ্ট—গুনাহ মাফের মাধ্যম:
জীবনের কষ্ট শুধু শাস্তি না, অনেক সময় তা পরিশুদ্ধির উপায় যেমন, সমস্যাকে শুধু বোঝা না, বরং শেখার সুযোগ হিসেবে দেখা।
৮. কাউকে ছোট করা সবচেয়ে বড় ক্ষতি:
অহংকার মানুষের আমল নষ্ট করে দিতে পারে, যেমন, পদ-পদবি থাকলেও বিনয় ধরে না রাখা।
৯. গোপনে ভালো কাজ সবচেয়ে শক্তিশালী:
যে ভালো কাজ কেউ দেখে না, তার মূল্য বেশি যেমন, গোপনে দান, কাউকে সাহায্য করা।
১০. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের উপকার করা:
হাদিসে আছে: আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের লোক সে, যে মানুষের উপকার করে।
শুধু তাত্ত্বিক ইবাদত না, মানুষের উপকারও বড় ইবাদত, যেমন- কারো সমস্যা সমাধান করা, সহানুভূতিশীল হওয়া।
মোটকথা, ইসলামের এই শিক্ষাগুলো খুব “চুপচাপ শক্তিশালী”:
– বড় বক্তৃতা নয়, ছোট কাজে প্রকাশ পায়;
– বাইরে নয়, ভেতরকে বদলে দেয়।