Blogs & Stories

ব্যাংকিং সিস্টেমের বিবর্তন: কালের পরিক্রমায় ব্যাংকিং

ব্যাংকি ব্যবস্থা অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই, ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশের সাথে গভীরভাবে সম্পর্কিত। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, বাণিজ্যের বিস্তার এবং প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংকিং ব্যবস্থাও ধাপে ধাপে পরিবর্তিত ও আধুনিক হয়েছে।

ব্যাংকি ব্যবস্থা অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই, ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশের সাথে গভীরভাবে সম্পর্কিত। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, বাণিজ্যের বিস্তার এবং প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংকিং ব্যবস্থাও ধাপে ধাপে পরিবর্তিত ও আধুনিক হয়েছে।
প্রাচীন ব্যাংকিং হলো সেই প্রাথমিক আর্থিক ব্যবস্থা, যেখানে মানুষ মন্দির, রাজপ্রাসাদ বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণ, শস্য বা মূল্যবান সামগ্রী নিরাপদে জমা রাখত এবং সীমিত আকারে ঋণ গ্রহণ ও প্রদান করত। এই ব্যবস্থায় ব্যাংকিং ছিল অনানুষ্ঠানিক, সীমিত এবং মূলত সংরক্ষণ ও বিনিময় কেন্দ্রিক।
বর্তমান ব্যাংকিং হলো একটি সংগঠিত, প্রযুক্তিনির্ভর ও রাষ্ট্রনিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থা, যেখানে ব্যাংক আমানত গ্রহণ, ঋণ প্রদান, অর্থ স্থানান্তর, বিনিয়োগ ও বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা প্রদান করে থাকে। এটি জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে।

১. প্রাচীন ব্যাংকিং:
ব্যাংকিংয়ের ধারণা প্রথম শুরু হয় প্রাচীন সভ্যতাগুলোতে, বিশেষ করে মেসোপটেমিয়া, ব্যাবিলন, মিশর ও গ্রিসে।
– তখন মন্দির ও রাজপ্রাসাদগুলো “আমানত কেন্দ্র” হিসেবে কাজ করত;
– শস্য, স্বর্ণ ও মূল্যবান সামগ্রী জমা রাখা হতো;
– ঋণের ধারণা ছিল, তবে তা সীমিত ও ব্যক্তিকেন্দ্রিক ছিল;
– সুদের প্রচলন ছিল (বিশেষ করে ব্যাবিলনে)।

এই পর্যায়ে ব্যাংক ছিল মূলত সংরক্ষণ ও প্রাথমিক ঋণ ব্যবস্থার কেন্দ্র

২. মধ্যযুগীয় ব্যাংকিং:
মধ্যযুগে মানুষের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে বিশেষ করে ইউরোপে ব্যাংকিং ব্যবস্থা আরও সংগঠিত হয়।
– ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে আধুনিক ব্যাংকিংয়ের সূচনা;
– “মেডিসি ব্যাংক” ছিল অন্যতম প্রভাবশালী ব্যাংক;
– বিল অব এক্সচেঞ্জ (Bill of Exchange) চালু হয়;
– আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

এই সময় ব্যাংকিং বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেনের সহায়ক ব্যবস্থা হয়ে ওঠে

৩. আধুনিক ব্যাংকিংয়ের সূচনা:
১৭-১৯ শতাব্দীর সময়েই বর্তমান ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে। এসময় ব্যাংকিংএ নিন্মলিখিত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়:
– ১৬৯৪ সালে Bank of England প্রতিষ্ঠিত হয়;
– কেন্দ্রীয় ব্যাংকিং ধারণা জন্ম নেয়;
– কাগুজে নোট (Paper Money) চালু হয়;
– বাণিজ্যিক ব্যাংকের প্রসার ঘটে;
– চেক, ডিপোজিট ও লোন সিস্টেম উন্নত হয়।

ব্যাংকিং হয়ে ওঠে একটি প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যবস্থা।

৪. শিল্প বিপ্লব ও ব্যাংকিং সম্প্রসারণ:
১৮০০ থেকে ২০০০ সালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবের সময় শ্রমকে যন্ত্র প্রতিস্থাপন করে এবং যন্ত্র ও প্রযুক্তি আবিষ্কারের কারণে উৎপাদন বহুগুণে বেড়ে যায় এবং সাথে সাথে ব্যাংকিং কে আরও গতিশীল করে তোলে। এসময়-
– শিল্প ও ব্যবসার জন্য বড় ঋণের প্রয়োজন হয়;
– ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের বিকাশ ঘটে;
– শাখা ব্যাংকিং ব্যবস্থা চালু হয়;
– আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে ওঠে;
– কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শক্তিশালী হয়।

ব্যাংকিং সরাসরি শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হয়ে ওঠে

৫. আধুনিক ডিজিটাল ব্যাংকিং যুগ:
প্রযুক্তির অগ্রগতির সাথে ব্যাংকিংকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তখন ব্যাংকিংএও বিপ্লব ঘটে।
– ATM, ডেবিট ও ক্রেডিট কার্ড চালু হয়;
– অনলাইন ব্যাংকিং শুরু হয়;
– মোবাইল ব্যাংকিং চালু হয়(রকেট, bKash, Nagad ইত্যাদি);
– ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ভিত্তিক সেবা চালু হয়;
– ক্যাশলেস ট্রান্সঅ্যাকশন বৃদ্ধি পায়।

ব্যাংকিং এখন হয়ে গেছে দ্রুত, ডিজিটাল ও ব্যবহারবান্ধব।

৬. ভবিষ্যৎ ব্যাংকিং:
উন্নতির শেষ কোথায় আমরা জানি না, কারণ এটা চলমান। নতুন নতুন চাহিদা উন্নতিকে অগ্রগামী করে। আপাত,
আগামী দিনে ব্যাংকিং আরও যেসব পরিবতর্ন হবে বলে এখন আশা করতে পারি তা নিন্মরুপ:
– AI (Artificial Intelligence) ভিত্তিক ব্যাংকিং;
– ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার প্রসার;
– সম্পূর্ণ ক্যাশলেস সমাজ;
– রোবো-অ্যাডভাইজরি সেবা;
– স্মার্ট কনট্র্যাক্ট ভিত্তিক লেনদেন ইত্যাদি।

ভবিষ্যতের ব্যাংকিং হবে আরো অটোমেটেড, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর।

উপসংহারে বলতে পারি, ব্যাংকিং সিস্টেমের বিবর্তন মানব সভ্যতার অর্থনৈতিক অগ্রগতির প্রতিচ্ছবি। প্রাচীন আমানত ব্যবস্থার সরল রূপ থেকে আজকের ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং, প্রতিটি ধাপই অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষী। ভবিষ্যতে ব্যাংকিং আরও দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে আমরা আশা করতে পারি।

Mohammed Shahid Ullah

Mohammed Shahid Ullah, FCA is a senior finance and banking professional with over 30 years of experience across commercial banking, insurance, and non-government organizations. He currently serves as Deputy Managing Director (DMD) and Chief Financial Officer (CFO) of a leading commercial bank in Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button