Blogs & StoriesObserved Livesবাংলা ব্লগ

যে মানুষ নিজের মিটিংয়ে নিজেই অতিথি (মজা পেতে শেষ পর্যন্ত পড়তে হবে)

“যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যাওয়া যাবে না”

এক শহরে করিম সাহেব নামে খুব সিরিয়াস একজন মানুষ থাকতেন। তিনি এত সিরিয়াস যে, হাসলেও মনে হতো যেন ট্যাক্স হিসাব করছেন।

একদিন তিনি ভাবলেন, তিনি খুব ভুলে যাচ্ছেন। তাই একটা খাতা কিনে প্রথম পাতায় লিখলেন— “যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যাওয়া যাবে না”

পরের দিন খাতা খুলে এই লাইনটা দেখলেন।

দুই ঘণ্টা বসে ভাবলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী ছিল!

শেষে লিখলেন,

“খুব গুরুত্বপূর্ণ: গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী ছিল তা মনে করতে হবে।”

তিনি নিজেকে খুব সংগঠিত মানুষ মনে করলেন।

মিটিংয়ের ঘটনা:

অফিসে একদিন তিনি একটা চিঠি পেলেন, “আগামীকাল সকাল ১০টায় একটি খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনাকে আমন্ত্রণ জানানো হলো।”

তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। কারণ গুরুত্বপূর্ণ মিটিং মানেই কেউ জানে না কেন গুরুত্বপূর্ণ।

পরের দিন তিনি মিটিং রুমে গেলেন।

কেউ নেই।

১০ মিনিট অপেক্ষা করলেন।

২০ মিনিট অপেক্ষা করলেন।

তারপর টেবিলের ওপর আরেকটা চিঠি পেলেন,

“গুরুত্বপূর্ণ লোকের অভাবে মিটিং স্থগিত করা হলো।”

তিনি একটু অপমানিত বোধ করলেন।

তারপর নিচে সই দেখলেন।

সই করেছেন — করিম সাহেব।

গতকাল তিনিই চিঠি লিখেছিলেন এবং ভুলে গেছেন।

অর্থাৎ তিনি নিজেই নিজেকে মিটিংয়ে ডেকেছেন,

আবার নিজেই মিটিং বাতিল করেছেন,

কারণ তিনি নিজেই গুরুত্বপূর্ণ লোক না!

চায়ের ঘটনা:

একদিন তিনি চা খেতে গিয়ে বললেন,

“চিনি কম দিবেন। ডাক্তার মিষ্টি খেতে মানা করেছে।”

চা এলো, চিনি ছাড়া।

তিনি চা খেয়ে বললেন,

“চিনি দেন নাই কেন?”

ওয়েটার বলল,

“আপনি বলেছিলেন।”

করিম সাহেব বললেন,

“হ্যাঁ, কিন্তু আমার স্বাস্থ্যের সাথে সাথে আমার সুখের কথাও ভাবতে হবে!”

তালার ঘটনা:

একদিন তিনি বাসায় তালা মেরে হাঁটতে বের হলেন।

এক ঘণ্টা হাঁটার পর মনে হলো, “আমি কি দরজায় তালা দিয়েছি?”

তিনি আবার বাসায় ফিরে এলেন।

দেখলেন তালা দেওয়া।

তিনি খুব খুশি হয়ে বললেন,

“ভালো হয়েছে। এখন নিশ্চিন্তে হাঁটতে পারবো।”

তারপর দেখলেন চাবি বাসার ভিতরে।

এখন দরজা বাইরে থেকে তালা,

চাবি ভিতরে,

আর তিনি বাইরে, খুব নিশ্চিন্তে।

শেষ ঘটনা:

একদিন তিনি নিজের পকেটে একটা কাগজ রাখলেন।

লিখলেন, “আপনি একজন বুদ্ধিমান ও দায়িত্বশীল মানুষ।”

যখন মন খারাপ হবে, পড়বেন।

সন্ধ্যায় পকেটে কাগজ পেয়ে পড়লেন।

হেসে বললেন, “যে এই কাগজ লিখেছে, সে আমাকে খুব ভালো চিনে!”

গল্পের শিক্ষা:

জীবন নিজেই অনেক সিরিয়াস।

আপনি যদি সবকিছু সিরিয়াস নেন, জীবন আপনাকে নিয়ে হাসবে।

আপনি যদি জীবনকে নিয়ে হাসেন, জীবন আপনার বন্ধু হবে।

তাই সব সমস্যার সমাধান দরকার নেই।

কিছু সমস্যা চা খেতে খেতেই ভুলে যেতে হয়।

Mohammed Shahid Ullah

Mohammed Shahid Ullah, FCA is a senior finance and banking professional with over 30 years of experience across commercial banking, insurance, and non-government organizations. He currently serves as Deputy Managing Director (DMD) and Chief Financial Officer (CFO) of a leading commercial bank in Bangladesh.

2 Comments

  1. আমারও মাঝে মাঝে তালাচাবির ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে চাবি আমার পকেটে থাকে।

  2. I liked the last sentence তাই সব সমস্যার সমাধান দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button