পর্ব-৪: Market Risk: ব্যাংক ব্যবসায় অদৃশ্য ঝুঁকি, টেকসই মুনাফা ও আর্থিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি
ব্যাংকিং ব্যবসার মূল উদ্দেশ্য হলো আমানত সংগ্রহ, ঋণ প্রদান, বিনিয়োগ এবং আর্থিক মধ্যস্থতার মাধ্যমে অর্থনীতিকে সচল রাখা। কিন্তু এই কার্যক্রমের প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের ঝুঁকি কাজ করে। এর মধ্যে Market Risk (বাজার ঝুঁকি) এমন একটি ঝুঁকি, যা সরাসরি ব্যাংকের আয়, মূলধন এবং আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে।
ব্যাংকিং ব্যবসার মূল উদ্দেশ্য হলো আমানত সংগ্রহ, ঋণ প্রদান, বিনিয়োগ এবং আর্থিক মধ্যস্থতার মাধ্যমে অর্থনীতিকে সচল রাখা। কিন্তু এই কার্যক্রমের প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের ঝুঁকি কাজ করে। এর মধ্যে Market Risk (বাজার ঝুঁকি) এমন একটি ঝুঁকি, যা সরাসরি ব্যাংকের আয়, মূলধন এবং আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে।
Basel Committee on Banking Supervision (BCBS) অনুযায়ী, Market Risk হলো-
বাজারে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, শেয়ারের মূল্য, পণ্যের মূল্য কিংবা অন্যান্য বাজারমূল্যের পরিবর্তনের কারণে ব্যাংকের আর্থিক ক্ষতির সম্ভাবনা।
আজকের বৈশ্বিক অর্থনীতিতে যেখানে সুদের হার দ্রুত পরিবর্তিত হচ্ছে, মুদ্রাবাজারে অস্থিরতা বাড়ছে এবং ভূ-রাজনৈতিক ঘটনাবলি বাজারকে প্রভাবিত করছে, সেখানে Market Risk Management একটি ব্যাংকের টেকসই সাফল্যের অন্যতম পূর্বশর্ত।
ব্যাংকের Market Risk-এর প্রধান উপাদান গুলোর মধ্যে চারটি অন্যতম, যেমন-
Interest Rate Risk যা সুদের হারের পরিবর্তনের ফলে ব্যাংকের আয়, ব্যয় এবং বিনিয়োগের মূল্য পরিবর্তিত করে।
Foreign Exchange Risk যা বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে বৈদেশিক মুদ্রায় পরিচালিত সম্পদ ও দায়ের মূল্য পরিবর্তিত হয়।
Equity Price Risk যা শেয়ার বা ইকুইটি বিনিয়োগে বাজারমূল্য কমে গেলে ব্যাংকের বিনিয়োগে ক্ষতি হতে পারে।
Commodity Price Risk সৃষ্টি হয় সেসব ব্যাংক ব্যবসায় যেসব ব্যাংক স্বর্ণ, জ্বালানি বা অন্যান্য পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে জড়িত, তাদের জন্য পণ্যের মূল্য পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি।
ব্যাংক ব্যবসায় Market Risk-এর গুরুত্ব অনস্বীকার্য।Market Risk শুধুমাত্র একটি Compliance বিষয় নয়, এটি একটি Strategic Risk। কার্যকর Market Risk Management ব্যাংককে মূলধন সুরক্ষিত রাখতে সাহায্য করে, আয়ের অস্থিরতা কমায়, তারল্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করে, বিনিয়োগে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, Basel III এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে, এবং বিনিয়োগকারী, গ্রাহক এবং নিয়ন্ত্রকের আস্থা বৃদ্ধি করে ইত্যাদি
Market Risk-এর ব্যাংকের উপর প্রভাব অবশ্যবাম্ভী।Market Risk সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে তার প্রভাব বহুমাত্রিক হতে পারে।
প্রথমত, Net Interest Income (NII) কমে যেতে পারে। সুদের হার দ্রুত পরিবর্তিত হলে ব্যাংকের তহবিলের ব্যয় এবং আয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হয়।
দ্বিতীয়ত, Economic Value of Equity (EVE) কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে ব্যাংকের মূলধনের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
তৃতীয়ত, বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে ট্রেজারি কার্যক্রমে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে।
চতুর্থত, শেয়ারবাজারে পতন হলে ব্যাংকের ইকুইটি বিনিয়োগের মূল্য হ্রাস পায় এবং মুনাফা কমে যায়।
সবশেষে, অতিরিক্ত Market Risk ব্যাংকের Capital Adequacy Ratio (CAR) দুর্বল করতে পারে এবং নিয়ন্ত্রক পর্যবেক্ষণ বৃদ্ধি পায়।
বর্তমান আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় Market Risk পরিচালনার জন্য নিম্নোক্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়:
⁃ শক্তিশালী Board-approved Market Risk Policy;
⁃ Risk Appetite Framework;
⁃ Asset-Liability Management Committee (ALCO);
⁃ Duration Gap Analysis;
⁃ Interest Rate Gap Analysis;
⁃ Value at Risk (VaR);
⁃ Stress Testing;
⁃ Scenario Analysis;
⁃ Sensitivity Analysis;
⁃ Early Warning Indicators;
⁃ Independent Risk Management Function;
⁃ নিয়মিত MIS ও Board Reporting.
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো কেবল ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে না, তারা Artificial Intelligence, Predictive Analytics এবং Real-time Risk Monitoring ব্যবহার করে Market Risk নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক বছরগুলোতে সুদের হার উদারীকরণ, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা এবং সরকারি সিকিউরিটিজের ফলনের পরিবর্তনের কারণে Market Risk-এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের Risk Management Guidelines, Basel III Framework এবং Internal Capital Adequacy Assessment Process (ICAAP)-এর মাধ্যমে ব্যাংকগুলোকে Market Risk পরিমাপ, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
আগামী দিনের ব্যাংকিং হবে তথ্যনির্ভর, প্রযুক্তিনির্ভর এবং ঝুঁকি-সচেতন। তাই Market Risk Management-কে কেবল ট্রেজারি বিভাগের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না, এটি হতে হবে ব্যাংকের সামগ্রিক ঝুঁকি সংস্কৃতির (Risk Culture) একটি অবিচ্ছেদ্য অংশ।
যে ব্যাংক Market Risk যথাযথভাবে শনাক্ত, পরিমাপ, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ব্যাংকই দীর্ঘমেয়াদে স্থিতিশীল মুনাফা, শক্তিশালী মূলধন এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে সক্ষম হবে।
সর্বশেষে, ব্যাংকিং ব্যবসায় Market Risk এড়ানো সম্ভব নয়, কিন্তু দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। শক্তিশালী নীতিমালা, আধুনিক ঝুঁকি পরিমাপের কৌশল, কার্যকর ALCO, নিয়মিত Stress Testing এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণই একটি ব্যাংককে বাজারের অস্থিরতার মধ্যেও নিরাপদ ও প্রতিযোগিতামূলক অবস্থানে রাখে। বর্তমান বিশ্বে Market Risk Management আর কেবল নিয়ন্ত্রক বাধ্যবাধকতা নয়—এটি টেকসই ব্যাংকিং, শেয়ারহোল্ডার মূল্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি।