বাংলা ব্লগব্যাংকার গ্রাহক সম্পর্ক

“ঋণের সম্পর্ক”

শেষে ব্যাংকার মজা করে বলল, "তাহলে আমরা নতুন একটা স্কিম চালু করি, 'ঋণ নাই, তবুও টেনশন ফ্রি সম্পর্ক স্কিম’!” কখনও কখনও মানুষ ঋণ থেকে বেশি উপভোগ করে “ঋণের সম্পর্ক”!

“ঋণের সম্পর্ক”
এক গ্রামে এক ধনী কিন্তু কৌশলী ব্যবসায়ী ছিল, নাম তাঁর রকির সাহেব। তিনি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে ব্যবসা করতেন। বছর কয়েক পর তিনি সব টাকা, সুদসহ, একদম ঠিকঠাক পরিশোধ করে দিলেন।

ব্যাংকার খুব খুশি হয়ে বলল, “রকির সাহেব, এখন তো আপনার ঋণ শেষ। এবার রিডিম্পসান করে ফাইল ক্লোজ করে দিই?”

রকিব সাহেব চা খেতে খেতে বললেন, “না না, এত তাড়াহুড়া কেন? সম্পর্কটা থাকুক না!”

ব্যাংকার একটু অবাক, “কিন্তু সব টাকা তো পরিশোধ হয়ে গেছে!”

রকিব সাহেব হাসলেন, “দেখেন, ঋণ থাকলে আপনি আমাকে ফোন দেন, খোঁজ নেন, সম্মান করেন। রিডিম্পসান করলে তো আমি আর ‘ভিআইপি কাস্টমার’ থাকব না!”

ব্যাংকার হাল ছেড়ে বলল, “তাহলে আপনি চান, ঋণ শেষ হলেও ঋণের সম্পর্ক শেষ না হোক?”

রকিব সাহেব গম্ভীর মুখে বললেন, “ঠিক তাই! টাকা শোধ করেছি, কিন্তু সম্পর্ক শোধ করিনি!”

শেষে ব্যাংকার মজা করে বলল, “তাহলে আমরা নতুন একটা স্কিম চালু করি, ‘ঋণ নাই, তবুও টেনশন ফ্রি সম্পর্ক স্কিম’!”
কখনও কখনও মানুষ ঋণ থেকে বেশি উপভোগ করে “ঋণের সম্পর্ক”!

Mohammed Shahid Ullah

Mohammed Shahid Ullah, FCA is a senior finance and banking professional with over 30 years of experience across commercial banking, insurance, and non-government organizations. He currently serves as Deputy Managing Director (DMD) and Chief Financial Officer (CFO) of a leading commercial bank in Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button